রাজধানীতে দুই বাসের রেষারেষি, প্রাণ গেল ভিক্টর পরিবহনের হেলপারের
রাজধানীর নতুনবাজার এলাকায় রাইদা ও ভিক্টর পরিবহনের দুটি বাসের মধ্যে রেষারেষির ঘটনায় চাপা পড়ে শিশির মিয়া (২০) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় নতুনবাজার মোড়ের যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশির ভিক্টর পরিবহনের বাসটির হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
১৫ অক্টোবর, ২০২৬
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৫ অক্টোবর, ২০২৬
সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার জবাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনায় সামরিক অভিযান চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল দাহরানে সৌদি আরামকোর স্থাপনা, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরামকোর একটি তেল শোধনাগার।
১৪ অক্টোবর, ২০২৬
চাকরির প্রলোভনে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
উচ্চ বেতনে চাকরির আশ্বাস দিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় পাঠানোর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করার অভিযোগ উঠেছে একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে। চক্রটির ফাঁদে পড়ে প্রায় ২০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় চক্রের মূলহোতা মিজানুর রহমানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৪ অক্টোবর, ২০২৬
নতুন চ্যালেঞ্জে অ্যালান ডোনাল্ড, জোবার্গ সুপার কিংসের বোলিং কোচ হলেন
বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের ক্যারিয়ারে যুক্ত হলো নতুন অধ্যায়। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে জোবার্গ সুপার কিংসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক এই প্রোটিয়া পেসার।
১৪ অক্টোবর, ২০২৬
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থে দ্রুত পদক্ষেপ নিন: জামায়াত আমির
সৌদি আরবগামী ফ্লাইট বাতিল ও স্থগিতের কারণে ভোগান্তিতে পড়া যাত্রী এবং প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
১৪ অক্টোবর, ২০২৬
সাবিলা নূরের সংসার নিয়ে গুঞ্জন, আলোচনায় শাকিব খান
ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখা অভিনেত্রী সাবিলা নূরের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে, এমন দাবি ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে আলোচনায় উঠে এসেছে চিত্রনায়ক শাকিব খানসহ কয়েকজনের নাম।
১৪ অক্টোবর, ২০২৬
জনকল্যাণে ব্যতিক্রমী উদ্যোগ, তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁদের ব্যতিক্রমী কাজের প্রশংসা করে ভবিষ্যতেও জনকল্যাণমূলক উদ্যোগে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
১৪ অক্টোবর, ২০২৬
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ