যশোর প্রতিদিন | Jashore Pratidin
সাম্প্রতিক
সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩ সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম

খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ৪০

খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ৪০
ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চারজন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। বুধবার (২১ অক্টোবর) বেলা দুইটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল এলাকার ডাঙ্গীরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পারভেজ হাসান।

ঘটনাস্থলে দায়িত্ব পালন করা খর্ণিয়া (চুকনগর) হাইওয়ে থানার পুলিশ জানায়, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। বাসটির নিবন্ধন নম্বর সাতক্ষীরা জ-১১-০০৯৬ এবং ট্রাকটির নম্বর নারায়ণগঞ্জ উ-১১-০০২৬। বাসটি দ্রুতগতিতে চলছিল বলে জানিয়েছে পুলিশ।

মুখোমুখি সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। প্রাথমিক তথ্যমতে, দুর্ঘটনায় বাসের ৪০ থেকে ৪২ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে মুন্সিগঞ্জ জেলার জিন্নাত আলী (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে খাদে পড়ে যাওয়া বাসের নিচ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া ফায়ার সার্ভিস। সব মিলিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ হাসান জানান, নিহত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের কাজ চলছিল। উদ্ধারকর্মীদের আশঙ্কা, বাসটির ভেতরে বা নিচে আরও মরদেহ থাকতে পারে। এ কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়