যশোর প্রতিদিন | Jashore Pratidin
সাম্প্রতিক
সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩ সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

পরের বিপদে ঝাঁপিয়ে পড়া তিনজনের প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

পরের বিপদে ঝাঁপিয়ে পড়া তিনজনের প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনা রোধ ও মানুষের বিপদে পাশে দাঁড়াতে যাঁরা সব সময় ছুটে যেতেন, মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেই তিন তরুণ স্বেচ্ছাসেবী। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি সেতুসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন ভলান্টিয়ার অব বাংলাদেশের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক রাব্বি মোল্যা (১৯), সদস্য নূর মোহাম্মদ আরিক (২২) ও তামান্না তাবাসসুম ঐশী (২৫)। রাব্বি মাগুরা বুজরুক শ্রীকুন্ডি মহাবিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। আরিক মাগুরা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ঐশী একই কলেজের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁরা সবাই মাগুরা পৌর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন স্বেচ্ছাসেবী—সাগর, রিয়া ও জয়। আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালকও। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে জয়ের অবস্থা আশঙ্কাজনক।

সংগঠনটির ফরিদপুর শাখা সূত্রে জানা যায়, ‘জাগো ফাউন্ডেশন’ পরিচালিত ‘সমতা তারুণ্য’ প্রকল্পের উদ্যোগে শুক্রবার সকালে ফরিদপুরে ‘ডিজিটাল লিটারেসি ও সাইবার বুলিং’ বিষয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে দুপুরে জুমার নামাজ আদায় করে মাগুরায় ফেরার জন্য তাঁরা একটি খালি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। আড়কান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘কিং ফিশার’ পরিবহনের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

তরুণ স্বেচ্ছাসেবীদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁদের সহকর্মীরা। নিহত রাব্বি মোল্যার নিরাপদ সড়ক আন্দোলনের একটি ছবি শেয়ার করে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সুমাইয়া সাফাত ফেসবুকে লেখেন, ‘যারা সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য যুদ্ধ করল, আজ তাদেরই জীবন দিতে হচ্ছে!’

প্রশিক্ষণে অংশ নেওয়া ফরিদপুর শাখার সদস্য তুষার মোহাম্মদ আব্দুল্লাহ আক্ষেপ করে বলেন, ‘সকাল থেকে একসঙ্গে প্রশিক্ষণ নিলাম, দুপুরে নামাজ শেষে ওদের বিদায় দিলাম। কে জানত—এ বিদায়ই হবে শেষ বিদায়।’

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়