যশোর প্রতিদিন | Jashore Pratidin
সাম্প্রতিক
সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩ সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ এএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ৪:৫২ এএম

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জে সহকারী কমিশনারের (ভূমি) ফেসবুক পেজে দুটি বিতর্কিত পোস্ট ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি পোস্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে মৃত্যুর কথা উল্লেখ করা হয়। অন্য পোস্টে প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। পরে ইউএনও দাবি করেন, এসিল্যান্ডের ফেসবুক আইডি হ্যাক হয়েছিল।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের ফেসবুক পেজে সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তর নামে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবেন।’ এর কয়েক মিনিট পর একই পেজে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে আরেকটি পোস্ট প্রকাশ করা হয়। অল্প সময়ের মধ্যেই পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ‘ইউএনও জামালগঞ্জ’ পেজে দেওয়া এক পোস্টে শিল্পী রাণী মোদক জানান, এসিল্যান্ডের আইডি হ্যাক হয়েছে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। এরপর ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ পেজ থেকে বিতর্কিত পোস্ট দুটি সরিয়ে ফেলা হয়।

তবে পোস্ট মুছে ফেলার পরও বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আইডি হ্যাক হয়ে থাকলে অল্প সময়ের মধ্যে পোস্ট দুটি কীভাবে মুছে ফেলা হলো, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। একই সঙ্গে এ বিষয়ে এসিল্যান্ডের সরাসরি বক্তব্য না পাওয়া নিয়েও সমালোচনা করছেন অনেকে। ঘটনার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ইউএনও শিল্পী রাণী মোদক জানান, তাঁর মেয়ের জন্মদিন উপলক্ষে আরিফুর রহমান শান্ত সস্ত্রীক বাসায় এসেছিলেন। অনুষ্ঠান শেষে বাসা থেকে বের হওয়ার পরই তিনি ফেসবুকে ওই বার্তা দুটি দেন। বিষয়টি জানার পরপরই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

ইউএনও আরও বলেন, পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আবাসিক মেডিক্যাল অফিসারকে সঙ্গে নিয়ে এসিল্যান্ডের বাসায় যান তাঁরা। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

শিল্পী রাণী মোদক জানান, পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য আরিফুর রহমান শান্তকে ঢাকা নেওয়া হচ্ছে। তিনি সুস্থ হয়ে ফিরে এলে কেন এমন পোস্ট দিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ইউএনও।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়