যশোর প্রতিদিন | Jashore Pratidin
সাম্প্রতিক
সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩ সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২২ অক্টোবর ২০২৬, ৮:২৫ এএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ৯:৫৭ পিএম

বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে (bb.org.bd) প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত বার্তা দেখা যায়।

ওয়েবসাইটে প্রদর্শিত বার্তায় বলা হয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলছে। কাজ শেষ হলে অল্প সময়ের মধ্যেই সেবা পুনরায় চালু করা হবে। তবে ওয়েবসাইট বন্ধ রাখার কারণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কার মধ্যে নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে সম্প্রতি দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হয়েছে। এসব ত্রুটিকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর পরিচয় যাচাই ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড চালানোর সুযোগ পেতে পারে।

এ ঝুঁকির কারণে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে সেবা বন্ধ রেখেছে বলে জানা গেছে।

বাংলাদেশেও বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাবিষয়ক সংস্থা বিজিডি ই-গভ সার্ট। সংস্থাটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রথমে তাদের সার্ভারে কোন কোন স্থানে পিএইচপি ব্যবহার করা হচ্ছে, তা চিহ্নিত করে তালিকা তৈরির পরামর্শ দিয়েছে। পাশাপাশি ব্যবহৃত পিএইচপির সংস্করণগুলো শনাক্ত হওয়া নিরাপত্তা ত্রুটির ঝুঁকিতে রয়েছে কি না, তা পরীক্ষা করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিজিডি ই-গভ সার্ট পিএইচপির ওই দুটি নিরাপত্তা ত্রুটির বিষয়ে বিস্তারিত সতর্ক করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্বলতাগুলো কাজে লাগিয়ে আক্রমণকারীরা দূর থেকে আক্রান্ত সার্ভারে কোড চালাতে পারে। এর ফলে সার্ভারের নিয়ন্ত্রণ হারানো, গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়া এবং ওয়েবসাইটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়