যশোর প্রতিদিন | Jashore Pratidin
সাম্প্রতিক
সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩ সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২০ অক্টোবর ২০২৬, ২:২৬ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ৪:১২ পিএম

বাংলাদেশে স্টারলিংক চালু হলেও ভারতে কেন হয়নি?

বাংলাদেশে স্টারলিংক চালু হলেও ভারতে কেন হয়নি?
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক জনপ্রিয়তা পেলেও ভারতে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পথ এখনো বাধামুক্ত নয়। নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রক সংস্থার দীর্ঘ পর্যালোচনা এবং স্পেকট্রাম ব্যবহারের মূল্য নির্ধারণসহ বিভিন্ন জটিলতায় প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক লাইসেন্স পেতে বিলম্বের মুখে পড়েছে। অন্যদিকে বাংলাদেশে স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) সেবা চালু ও এর কার্যক্রম সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় রয়েছে।

নিরাপত্তা ও অবৈধ টার্মিনার ব্যবহারের উদ্বেগ

ভারতে স্টারলিংকের প্রবেশের ক্ষেত্রে বড় উদ্বেগের জায়গা হয়ে উঠেছে এর টার্মিনালের অবৈধ ব্যবহার। মণিপুরে নিষিদ্ধ একটি সংগঠনের কাছ থেকে সচল স্টারলিংক টার্মিনাল উদ্ধারের ঘটনা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাদক পাচারের একটি মামলায় ‘স্টারলিংক মিনি’ ব্যবহারের তথ্য নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে।

সংঘাতপূর্ণ অঞ্চলে অপব্যবহারের অভিযোগ

ভারতের বাইরেও বিভিন্ন সংঘাতপূর্ণ ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে স্টারলিংক সরঞ্জামের অপব্যবহারের অভিযোগ রয়েছে। সুদান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধক্ষেত্র, মিয়ানমারের সাইবার প্রতারণা চক্র এবং ইয়েমেনে বিধিনিষেধ এড়িয়ে কালোবাজারের মাধ্যমে স্টারলিংক কিট ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনা বিবেচনায় নিয়ে ভারতের নীতিনির্ধারকেরা সেবাটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন।

টার্মিনালের অবস্থান শনাক্তের ঝুঁকি

গোপনে ব্যবহৃত স্টারলিংক টার্মিনালের অবস্থান শনাক্ত করার সম্ভাবনা নিয়েও উদ্বেগ রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোবাইল অ্যাডভারটাইজিং আইডি (এমএআইডি) ব্যবহার করে গোপন টার্মিনালের অবস্থান শনাক্ত করা সম্ভব হতে পারে। এ ধরনের প্রযুক্তিগত ঝুঁকি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা।

স্পেকট্রাম মূল্য নিয়ে বিরোধ

নিরাপত্তার পাশাপাশি স্পেকট্রাম ব্যবহারের মূল্য নির্ধারণ ও সরকারি অনুমোদনপ্রক্রিয়াও স্টারলিংকের বাণিজ্যিক যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে দীর্ঘ পর্যালোচনার কারণে লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া এগোতে সময় লাগছে।

এদিকে ইলন মাস্কের অভিযোগ, ভারতের দেশীয় টেলিকম প্রতিষ্ঠানগুলো নিজেদের বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখতে প্রভাব খাটিয়ে স্টারলিংকের প্রবেশ বিলম্বিত করছে। তবে ভারত সরকার এ অভিযোগ নাকচ করে জানিয়েছে, অন্য প্রতিষ্ঠানগুলোর মতো স্টারলিংককেও প্রচলিত নিয়ম ও নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ করেই অনুমোদন নিতে হবে।

নিরাপত্তা, নীতিমালা ও ব্যবসায়িক প্রতিযোগিতা—এই তিনটি বিষয়ই ভারতে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা সম্প্রসারণ করলেও ভারতের বাজারে প্রবেশের জন্য প্রতিষ্ঠানটিকে এখনো একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়