যশোর প্রতিদিন | Jashore Pratidin
সাম্প্রতিক
সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩ সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬, ১:০৯ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ৪:০৫ পিএম

ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে হামলা, নিহত ৪

ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে হামলা, নিহত ৪
ছবি: সংগৃহীত

ইয়েমেনের এডেন শহরে প্রেসিডেন্ট প্রাসাদ আল-মাআশিক লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি গোষ্ঠী। বৃহস্পতিবারের এ হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। হামলার সময় প্রাসাদে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রিসভার সদস্যরা অবস্থান করছিলেন। তবে তাঁদের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে সরকার।

ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তিনি বলেন, রাষ্ট্র, প্রধানমন্ত্রী ও সরকারের অন্য সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই। তাঁরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জনগণকে আশ্বস্ত করেন তিনি।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রাসাদ এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ভিডিওর পেছনে আতঙ্কিত মানুষের চিৎকারও শোনা যায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুতিপন্থী গণমাধ্যমের দাবি, প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে অবস্থিত সামরিক সদর দপ্তর ছিল হামলার মূল লক্ষ্য। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয় এই প্রাসাদ।

রিয়াদের বিমানবন্দরেও ধারাবাহিক হামলা

ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে সৌদি আরবের বিমানবন্দরগুলো। চলতি মাসের শুরু থেকে রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ২০ বার হামলা হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে চালানো হামলায় ১৭ জন নিহত এবং ৩৩৩ জন আহত হয়েছেন। এ সময় সৌদি আরবের বিমানবন্দরগুলোয় হুতিদের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আল-মালিকির ভাষ্য, বিমানবন্দরগুলোয় এ ধরনের হামলা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। একই সঙ্গে তিনি জানান, ইয়েমেনের রাজধানী সানার আশপাশের পার্বত্য এলাকায় হুতি মিলিশিয়াদের ১২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার ধ্বংস করেছে জোট বাহিনী।

এদিকে, এডেনে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার। তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, আল-মাআশিক প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতিরা। ওই সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা সেখানে থাকলেও তাঁরা সবাই নিরাপদ রয়েছেন।

মারিবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও তেলসমৃদ্ধ মারিব শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। শহরটির দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী।

সরকারি বাহিনীর অভিযোগ, হুতি মিলিশিয়ারা ঘনবসতিপূর্ণ মারিব শহরকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শহরটি তেলসম্পদ ও কৌশলগত অবস্থানের কারণে ইয়েমেনের সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সূত্র: এএফপি, ডন

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়