প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংবিধান অনুযায়ী হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রধানমন্ত্রী কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন এবং ইশরাক নিয়ম মেনেই পদত্যাগ করেছেন। তাঁর ভাষায়, বিষয়টি সাংবিধানিক প্রক্রিয়ার অংশ এবং এতে আইনের কোনো ব্যত্যয় হয়নি।
তিনি আরও বলেন, ইশরাক পদত্যাগ না করলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তাঁকে পদত্যাগ করানোর অনুরোধ জানাতে পারতেন। এটিও সংবিধানের বিধানের আওতাভুক্ত বলে মন্তব্য করেন তিনি।
সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার কাকে দায়িত্বে রাখবে আর কাকে রাখবে না, তা সরকারের নিজস্ব বিবেচনার বিষয়।
মহেশপুর উপজেলা ডাকবাংলোয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় দলীয় নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ