বুকে ব্যথা অনুভব করায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে।
বুধবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালে গিয়ে আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আবদুল মঈন খানের সুস্থতার জন্য তাঁর পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ